clock ,

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল ইতালি

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল ইতালি

ইতিহাস সৃষ্টি করেছে ইতালির জাতীয় ক্রিকেট দল। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়ে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে তারা। ইউরোপিয়ান বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচে হারলেও নেট রান রেটের হিসেবে টিকিট নিশ্চিত করে আজ্জুরিরা।

বাছাইপর্বে শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে পয়েন্টে উঠে এসেছিল ইতালি। একই পয়েন্টে পৌঁছায় নেদারল্যান্ডসও। কিন্তু স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ইতালির মধ্যে জটিল পয়েন্ট সমীকরণে নেট রান রেট হয়ে ওঠে নির্ধারক। শেষ ম্যাচে উইকেটে হারলেও ইতালির নেট রান রেট ছিল +.৬১২, যা ছিল স্কটল্যান্ড (+.৩০৬) জার্সি (+.৪৯৮)-এর চেয়ে বেশি।

হেগে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ইতালি উইকেট হারিয়ে করে ১৩৪ রান। লক্ষ্য খুব একটা বড় ছিল না, এবং জার্সির আশা তখনও টিকে ছিলশর্ত ছিল, নেদারল্যান্ডস যদি ১৪. ওভারের মধ্যে জয় পায়, তাহলে বিশ্বকাপে যাবে জার্সি। পাওয়ার প্লেতে ৬৬ রান তুলে সেই সম্ভাবনা জাগিয়েও তুলনায় ধীরগতিতে খেলে শেষ পর্যন্ত ১৫. ওভারে জয় নিশ্চিত করে ডাচরা। এতে করে দ্বিতীয় স্থান নিশ্চিত হয় ইতালির।

ইতালির এই অর্জন শুধু একটি দল হিসেবে নয়, পুরো ইউরোপিয়ান ক্রিকেটের জন্যই একটি মাইলফলক। তারা হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫তম দল, যেখানে স্বাগতিক ভারত শ্রীলঙ্কার পাশাপাশি বিশ্বসেরা দলগুলো অংশ নেবে।

শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়েও হতাশ হতে হয়েছে জার্সি স্কটল্যান্ডকে। জার্সি প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে চমক দেখালেও শেষ ম্যাচে সমীকরণ তাদের পক্ষে যায়নি। আর স্কটল্যান্ডের জন্য তো কথাই নেইতাদের ম্যাচে হারের পরই কঠিন হয়ে পড়ে সুযোগ।

এই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালিএমন এক দল যারা ঐতিহ্যগতভাবে ফুটবলের জন্য পরিচিত। এবার তারা জায়গা করে নিলো ক্রিকেটের বিশ্বমঞ্চেও।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য