clock ,

এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্য অনুতাপ বিল গেটসের

এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্য অনুতাপ বিল গেটসের

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানোপ্রতিটি মুহূর্তনিয়ে গভীর অনুতাপ প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তবে বিষয়ে এখনো বহু প্রশ্নের উত্তর বাকি রয়েছে বলে মন্তব্য করেছেন তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথি প্রকাশ করে। এসব নথিতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠ সম্পর্ক, আর্থিক লেনদেন মেইল যোগাযোগের তথ্য উঠে এসেছে। পাশাপাশি প্রকাশ পেয়েছে কিছু ব্যক্তিগত ছবিও।

প্রকাশিত নথির একটি খসড়া মেইলে এপস্টেইন দাবি করেন, বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। তবে অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন গেটস। অস্ট্রেলিয়ার নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০১১ সালে প্রথমবার এপস্টেইনের সঙ্গে দেখা হয়েছিল এবং পরবর্তী তিন বছরে কয়েকবার নৈশভোজে অংশ নিয়েছিলেন। তবে তিনি কখনো এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাননি এবং কোনো অনৈতিক সম্পর্কে যুক্ত ছিলেন না।

এপস্টেইনের লেখায় দাবি করা হয়, গেটসকে মাদক পেতে সহায়তা করা, রুশ নারীদের সঙ্গে সম্পর্কের পরিণতি সামলানো এবং বিবাহিত নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক সহজ করাও তাদের যোগাযোগের অংশ ছিল। এসব অভিযোগকেসম্পূর্ণ মিথ্যাবলে উড়িয়ে দিয়েছেন গেটস। তাঁর ভাষায়, ‘ওই মেইল কখনো পাঠানো হয়নি। এটি বানানো। তিনি কেন এমনটি লিখেছিলেন, আমি জানি না।সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি অনুতপ্ত। এটা আমার ভুল ছিল এবং আমি ক্ষমাপ্রার্থী।তিনি আরও বলেন, তখন এপস্টেইন দাবি করতেন যে ধনী ব্যক্তিদের মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য খাতে অর্থায়নের সুযোগ তৈরি করা সম্ভব, কিন্তু বাস্তবে এসব আলোচনার কোনো ফল হয়নি।

এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কের মধ্যে বিষয়ে মুখ খুলেছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসও। মার্কিন ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই নথিগুলো প্রকাশ পাওয়ায় আমার জীবনের কিছু অত্যন্ত বেদনাদায়ক স্মৃতি আবার সামনে চলে এসেছে।তাঁর মতে, নতুন করে এসব তথ্য প্রকাশ ব্যক্তিগতভাবে তাঁর জন্য ভীষণ কঠিন।

মেলিন্ডা বলেন, ‘এই বিষয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর অজানা রয়ে গেছে। তবে সেই প্রশ্নগুলোর উত্তর আমার কাছ থেকে নয়বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের কিংবা আমার সাবেক স্বামীর কাছ থেকেই আসা উচিত।

উল্লেখ্য, ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে আত্মহত্যা করেন জেফরি এপস্টেইন। আর ২০২১ সালে বিল মেলিন্ডা গেটসের দীর্ঘ দাম্পত্য জীবনের অবসান ঘটে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য