clock ,

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন  বাংলাদেশি তরুণ জারিফ ইবরাজ

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ জারিফ ইবরাজ

কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা গেছেন বাংলাদেশি তরুণ জারিফ ইবরাজ আহসান (২১) স্থানীয় সময় জুন বিকেল ৪টার দিকে কানাডার অন্টারিও প্রদেশের পিকারিং শহরের কাছে দুর্ঘটনার শিকার হন তিনি। এরপর দ্রুত তাকে টরন্টোর সানিব্রুক হাসপাতালে ভর্তি করা হয়। টানা ছয়দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে ১০ জুন দুপুরে না ফেরার দেশে পাড়ি জমান জারিফ।

জারিফ ইবরাজ আফসান কানাডায় পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। তার বাবা সাঈদ মোহাম্মদ আহসান বাংলাদেশে ইউএস বাংলা এয়ারলাইন্সের পাইলট হিসেবে কর্মরত, আর মা তাইফা জুবায়ের কানাডায় আর্লি চাইল্ড এডুকেটর হিসেবে কাজ করছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কানাডার স্থানীয় সময় ১১ জুন দুপুরে পিকারিং ইসলামিক সেন্টারে জারিফের জানাজা অনুষ্ঠিত হবে।

পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে প্রবাসে পা রাখা তরুণের এভাবে বিদায় বন্ধু পরিচিত মহলে শোকের ছায়া নামিয়ে এনেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে ঘিরে আবেগঘন শোকবার্তা জানাচ্ছেন অনেকেই।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য