clock ,

যুক্তরাষ্ট্রে মাছ, মাংস, দইসহ দেড় হাজার মার্কিন পণ্য পাবে শুল্কমুক্ত সুবিধা

যুক্তরাষ্ট্রে মাছ, মাংস, দইসহ দেড় হাজার মার্কিন পণ্য পাবে শুল্কমুক্ত সুবিধা

দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের দেড় হাজারের বেশি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত সুবিধায় প্রবেশ করবে। এসব পণ্যের তালিকা প্রকাশ করেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)

ইউএসটিআর জানায়, চুক্তি কার্যকর হওয়ার দিন থেকেই এসব পণ্যের ওপর থেকে কাস্টমস শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। পণ্যগুলোকেএন্ট্রি ইনটু ফোর্স’ (ইআইএফ) শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চুক্তির সংযুক্তি অনুযায়ী, ইআইএফ শ্রেণিভুক্ত পণ্যের সংখ্যা মোট হাজার ৫৫৫টি। এর মধ্যে রয়েছে গবাদিপশু, মাংস, মাছ, দুগ্ধজাত পণ্য, ফলমূল, শাকসবজি, রাসায়নিক দ্রব্য, টেক্সটাইল, যন্ত্রপাতি অন্যান্য শিল্পজাত পণ্য।

ইআইএফ তালিকায় জীবন্ত প্রাণীর মধ্যে রয়েছে উন্নত জাতের ঘোড়া, গাধা, শুকর, ভেড়া, ছাগল এবং বিভিন্ন ধরনের হাঁস-মুরগি। এছাড়া স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ নির্দিষ্ট কিছু পতঙ্গও অন্তর্ভুক্ত রয়েছে।

মাংস ভোজ্য উপজাত পণ্যের তালিকায় আছে শুকর, ভেড়া, ছাগল ঘোড়ার টাটকা হিমায়িত মাংস, বিভিন্ন ধরনের পোল্ট্রি এবং শুকানো মাংস ভোজ্য চর্বি। মাছ সামুদ্রিক পণ্যের মধ্যে রয়েছে ট্রাউট, স্যামন, টুনা, হেরিং, সার্ডিন, ম্যাকেরেল, কডসহ বিভিন্ন টাটকা হিমায়িত মাছ, কাঁকড়া চিংড়ি।

দুগ্ধ প্রাণিজ পণ্যের মধ্যে রয়েছে দই, ঘোল, বিভিন্ন ধরনের পনির, নিষিক্ত সাধারণ ডিম, পশুর লোম হাড় এবং ওষুধ তৈরিতে ব্যবহৃত নির্দিষ্ট প্রাণিজ উপাদান।

ফল সবজির তালিকায় রয়েছে আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, মাশরুম, মটরশুঁটি, বিভিন্ন ডালজাত শস্য, বাদাম এবং শুকনো খেজুর, আম, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, লেবুজাতীয় ফল, তরমুজ, নাশপাতি, চেরি, পিচ স্ট্রবেরি।

এছাড়া শিল্প ওষুধ খাতে ব্যবহৃত বিভিন্ন গ্যাস, অ্যাসিড, রাসায়নিক যৌগ ওষুধ; টেক্সটাইল পোশাক খাতের রেশম, পশম তুলাজাত পণ্য; এবং বয়লার, ইঞ্জিন, পাম্প, ফ্যান, প্রিন্টিং টেক্সটাইল মেশিনারিসহ নানা ধরনের শিল্প সরঞ্জামও শুল্কমুক্ত সুবিধা পাবে।

সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনমার্কিন যুক্তরাষ্ট্রবাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে জেমিসন গ্রিয়ার বলেন, বাংলাদেশের সঙ্গে এই চুক্তি দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রথম পারস্পরিক বাণিজ্য চুক্তি। এটি বাজার উন্মুক্ত করা, বাণিজ্য বাধা দূর করা এবং মার্কিন রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য