clock ,

সৌরজগতের বাইরের ৭০০ কোটি বছরের পুরনো ধূমকেতু শনাক্ত

সৌরজগতের বাইরের ৭০০ কোটি বছরের পুরনো ধূমকেতু শনাক্ত

সৌরজগতের বাইরে থেকে আগত একটি ধূমকেতুকে ইতিহাসে সবচেয়ে প্রাচীন হিসেবে শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।থ্রিআই/অ্যাটলাস’ (3I/ATLAS) নামের এই ধূমকেতুটি ২০২৫ সালের জুলাই চিলিতে অবস্থিত অ্যাটলাস টেলিস্কোপে প্রথম ধরা পড়ে।

গবেষকদের ধারণা, এর বয়স প্রায় ৭০০ কোটি বছরযা আমাদের সৌরজগতের চেয়েও ৩০০ কোটি বছর বেশি পুরনো। এর গতিপথ অত্যন্ত খাড়া অনিয়মিত হওয়ায় বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে এটি সৌরজগতের উৎপত্তিস্থল নয়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ম্যাথু হপকিন্স বলেন, “সাধারণত আমাদের সৌরজগতের ধূমকেতুগুলোর বয়স প্রায় ৪৫০ কোটি বছর। কিন্তু থ্রিআই/অ্যাটলাসের গঠন, গতিপথ গঠন বিশ্লেষণ করে মনে হচ্ছে, এটি আরও বহু পুরনো এবং আন্তঃনাক্ষত্রিক স্থান থেকে এসেছে।

বর্তমানে ধূমকেতুটি সূর্য থেকে প্রায় ৬৭ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছেযা পৃথিবী বৃহস্পতির মধ্যবর্তী দূরত্বের কাছাকাছি। এতটা দূরে থাকায় একে কেবল বড় টেলিস্কোপের সাহায্যেই দেখা যাচ্ছে।

থ্রিআই/অ্যাটলাস হচ্ছে এমন তৃতীয় বস্তু, যা সৌরজগতের বাইরে থেকে এসেছে। এর আগে ২০১৭ সালেওয়ানআই/ওউমুয়ামুয়াএবং ২০১৯ সালেটু-আই/বোরিসভনামে আরও দুটি আন্তঃনাক্ষত্রিক বস্তু শনাক্ত করা হয়েছিল। তবে থ্রিআই/অ্যাটলাস তুলনামূলকভাবে অনেক বেশি ধূলি বরফ বহন করে, যা একে উজ্জ্বল আরও স্পষ্ট করেছে।

গবেষকরা মনে করছেন, এই ধূমকেতুটি মিল্কিওয়ে গ্যালাক্সিরথিক ডিস্ক’ (Thick Disk) বা ঘন তারার অঞ্চল থেকে এসেছেযা গ্যালাক্সির মূল পাতলা অংশের উপরে নিচে পুরনো তারার এক বেল্ট হিসেবে অবস্থান করে।

অক্সফোর্ডের জ্যোতির্বিজ্ঞানী ক্রিস লিনটট বলেন, “এই ধূমকেতু এসেছে গ্যালাক্সির এমন একটি জায়গা থেকে, যেখান থেকে এর আগে কোনো বস্তু এভাবে ধরা পড়েনি।

তিনি আরও জানান, ধূমকেতুটির বয়স সৌরজগতের চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা প্রায় দুই-তৃতীয়াংশ। এটি হাজার হাজার বছর ধরে আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে।

গবেষকদের মতে, এই ধূমকেতুর আবিষ্কার আমাদের গ্যালাক্সির ইতিহাস গঠনের নতুন দিক উন্মোচনে সহায়ক হবে এবং আন্তঃনাক্ষত্রিক বস্তু নিয়ে গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা করবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য