clock ,

টি–টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যে বাংলাদেশি

টি–টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যে বাংলাদেশি

টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য ৪০ জন ধারাভাষ্যকারের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ থেকে এই তালিকায় জায়গা পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার অভিজ্ঞ ধারাভাষ্যকার আতহার আলী খান।

এর আগে, গত ৩০ জানুয়ারি বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে আইসিসি। সেখানে বাংলাদেশ থেকে রয়েছেন আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ এবং আইসিসি আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার গাজী সোহেল।

ধারাভাষ্যকারদের তালিকায় আরও আছেন রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, সুনীল গাভাস্কার, মাইকেল আথারটন, হার্শা ভোগলে, রমিজ রাজা অ্যালান উইলকিনসের মতো পরিচিত মুখ। পাশাপাশি টিটোয়েন্টি বিশ্বকাপজয়ী অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা কার্লোস ব্রাফেটও ৫৫ ম্যাচের এই বিশ্বকাপে ধারাভাষ্যে যুক্ত থাকবেন।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার অভিজ্ঞতা ছিল বিশেষ। এবার ধারাভাষ্য কক্ষ থেকে ম্যাচ দেখাটা হবে একেবারে নতুন অভিজ্ঞতা। তাঁর মতে, গতি, চাপ মুহূর্তের ভেতর ম্যাচের মোড় ঘুরে যাওয়ার ক্ষমতাই টিটোয়েন্টি ক্রিকেটকে আলাদা করে তোলে।

তবে এবারের টিটোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। নিরাপত্তাজনিত উদ্বেগে সহ-আয়োজক দেশ ভারতে দল পাঠাতে সম্মত হয়নি বাংলাদেশ। ফলে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য