clock ,

ট্রাম্পের অভিবাসন নীতি: চার দফা দাবিতে গুগলের কাছে খোলা চিঠি অভিবাসী ও কর্মীদের

ট্রাম্পের অভিবাসন নীতি: চার দফা দাবিতে গুগলের কাছে খোলা চিঠি অভিবাসী ও কর্মীদের

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই কঠোর অভিবাসন নীতি কার্যকর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশজুড়ে চলছে ব্যাপক ধরপাকড় অভিযান; এরই মধ্যে তিনজন অভিবাসী যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমন প্রেক্ষাপটে হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে গুগলের সম্পর্ক ছিন্নের দাবিতে টেক জায়ান্টটির কাছে খোলা চিঠি লিখেছেন প্রায় এক হাজার কর্মী অভিবাসী অধিকারকর্মী।

চিঠিতে বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটির অধীন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপিএর সঙ্গে গুগলের চুক্তি রয়েছে। অভিযোগ, এই চুক্তির আওতায় তৈরি নজরদারি ব্যবস্থা জেনারেটিভ এআই ব্যবহার করে অভিবাসীদের ট্র্যাক করা হচ্ছে। একই সঙ্গে অভিযোগ উঠেছে, অভিবাসীদের নিরাপদ আশ্রয় খুঁজতে সহায়ক একটি ট্র্যাকিং অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি।

অবস্থায় গুগলের কাছে চারটি স্পষ্ট দাবি তুলে ধরা হয়েছে

. ঝুঁকি স্বীকার পদক্ষেপ: আইসিই সিবিপির অভিযানে গুগলের কর্মীরাও ঝুঁকিতে  কথা প্রকাশ্যে স্বীকার করে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে।
. সরকারি সামরিক চুক্তি নিয়ে স্বচ্ছতা: এসব চুক্তি বিষয়ে কর্মীদের সঙ্গে টাউন হল বৈঠক করে সব প্রশ্নের স্পষ্ট জবাব দিতে হবে।
. সব কর্মীর সুরক্ষা: স্থায়ী-অস্থায়ী, কনট্রাক্টরসহ সব কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে; প্রয়োজন হলে আইনি সহায়তা দিতে হবে।
. সীমারেখা নির্ধারণ: আইসিই সিবিপি কোন ক্ষেত্রে ক্লাউড এআই ব্যবহার করতে পারবে, আর কোন ক্ষেত্রে নয় তা পরিষ্কারভাবে জানাতে হবে; প্রযুক্তির অপব্যবহার বন্ধ করতে হবে।

চিঠিতে আরও বলা হয়, গুগল কর্মীরা স্বচ্ছতা নৈতিক দায়বদ্ধতা চান অভিবাসন অভিযানে প্রযুক্তির ভূমিকা স্পষ্ট না হলে পরিস্থিতি আরও সংকটময় হবে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য