clock ,

থাইল্যান্ড উপকূলে কন্টেইনারবাহী জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

থাইল্যান্ড উপকূলে কন্টেইনারবাহী জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

মালয়েশিয়া থেকে কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে একটি কন্টেইনারবাহী জাহাজ ডুবে গেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গভীর সমুদ্রে দুর্ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা ১৬ জন বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে থাই নেভির একটি দল।

দুর্ঘটনাকবলিত জাহাজটি পানামার পতাকাবাহী এমভি সিলয়েড এআরসি বলে জানিয়েছে জাহাজটির বাংলাদেশি এজেন্ট আলভি লাইন্স বাংলাদেশ।

প্রতিষ্ঠানটির অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন জানান, ফুকেট উপকূল থেকে প্রায় নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে জাহাজটি প্রায় ৩০ ডিগ্রি কাত হয়ে একপর্যায়ে ডুবে যায়। জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

তিনি আরও জানান, জাহাজে থাকা ১৬ জন নাবিকই বাংলাদেশি এবং সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ক্যাপ্টেন জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করেন। উদ্ধার হওয়া নাবিকদের ফুকেটের একটি হোটেলে রাখা হয়েছে এবং তারা সবাই সুস্থ আছেন।

জাহাজটি কী কারণে কাত হয়ে ডুবে গেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে উদ্ধার হওয়া নাবিকরা কয়েক দিনের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বোরহান উদ্দিন।

উল্লেখ্য, পানামার পতাকাবাহী জাহাজটি গত ফেব্রুয়ারি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। জাহাজটির ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য