clock ,

সেমিকন্ডাক্টর খাতে মালয়েশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদার করছে ভারত

সেমিকন্ডাক্টর খাতে মালয়েশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদার করছে ভারত

বিশ্বের গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রগুলোর একটি মালয়েশিয়ার সঙ্গে খাতে সহযোগিতা আরও গভীর করতে উদ্যোগ নিয়েছে ভারত। দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে সাম্প্রতিক এক বৈঠকে সেমিকন্ডাক্টর শিল্পের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ব্যাপারে পারস্পরিক অঙ্গীকার করা হয়েছে।

শনিবার সরকারি সফরে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তিনি। বৈঠক শেষে নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল প্রযুক্তিসহ একাধিক খাতে সহযোগিতা সংক্রান্ত চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, ভবিষ্যতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এমন খাতগুলোতে ভারত মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে। তিনি জানান, এআই ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি সেমিকন্ডাক্টর শিল্প, স্বাস্থ্যসেবা এবং খাদ্য নিরাপত্তার মতো কৌশলগত খাতে সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের পরিবর্তিত বাস্তবতায় ভারত মালয়েশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা উভয় দেশের জন্যই কৌশলগত সুবিধা তৈরি করবে।

সরকারি তথ্য অনুযায়ী, মালয়েশিয়া বর্তমানে বিশ্বে সেমিকন্ডাক্টর রপ্তানিতে ষষ্ঠ অবস্থানে রয়েছে। দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২৫ শতাংশ আসে এই খাত থেকে। বিশেষ করে চিপ অ্যাসেম্বলি, টেস্টিং প্যাকেজিংয়ে মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মালয়েশিয়ায় একটি অত্যন্ত শক্তিশালী পরিণত সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে উঠেছে, যার অভিজ্ঞতা প্রায় ৩০ থেকে ৪০ বছরের। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারতীয় কোম্পানিগুলো গবেষণা উন্নয়ন, উৎপাদন, পাশাপাশি সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি টেস্টিং প্ল্যান্ট স্থাপনে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।

প্রসঙ্গত, গত বছরের জুনে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী টাটা ইলেকট্রনিকস মালয়েশিয়ায় একটি ফ্যাব্রিকেশন বা আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি টেস্টিং প্ল্যান্ট অধিগ্রহণের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করেছিল।

বিশেষজ্ঞদের মতে, চীননির্ভরতা কমাতে এবং নিজস্ব সেমিকন্ডাক্টর সক্ষমতা বাড়াতে ভারতের চলমান উদ্যোগে মালয়েশিয়ার সঙ্গে এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি দক্ষিণ-পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়ার মধ্যে প্রযুক্তি শিল্প সহযোগিতাকে নতুন মাত্রা দেবে বলে মনে করা হচ্ছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য