clock ,

নির্বাচনের আগে ব্রিটিশ নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য

নির্বাচনের আগে ব্রিটিশ নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। শুক্রবার (২৩ জানুয়ারি) দেশটির ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই সতর্কতা জানিয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এবং দেশজুড়ে রাজনৈতিক সভা-সমাবেশের সংখ্যা বাড়তে পারে। এর ফলে বড় ধরনের জনসমাগম, নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি যাতায়াতের ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্ক থাকতে এবং বিকল্প পরিকল্পনা নিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

রাঙামাটি, খাগড়াছড়ি বান্দরবানের মতো দুর্গম এলাকায় ঝুঁকি বেশি থাকায় অতিজরুরি প্রয়োজনে ছাড়া এসব এলাকায় ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এমন এলাকায় ভ্রমণ করলে জরুরি অবস্থায় যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া কঠিন হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া সরকারী নির্দেশনা অমান্য করে ঝুঁকিপূর্ণ এলাকায় গেলে ভ্রমণ বীমা বাতিল হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

এফসিডিও নারী, প্রতিবন্ধী একা ভ্রমণকারীদের জন্য আলাদা নিরাপত্তা নির্দেশনা দিয়েছে। বাংলাদেশে অবস্থানকালে নিয়মিত -মেইল অ্যালার্টের মাধ্যমে পরিস্থিতির হালনাগাদ তথ্য গ্রহণ করতে বলা হয়েছে। জরুরি প্রয়োজন হলে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে এবং সন্ত্রাসী হামলার ঝুঁকিও থাকতে পারে। বর্তমানে বাংলাদেশে উগ্রবাদী গোষ্ঠীগুলো তৎপর রয়েছে এবং তারা যেকোনো সময় হামলা চালানোর চেষ্টা করতে পারে। বিশেষ করে রেস্তোরাঁ, গণপরিবহন, ভিড়ভাটায়, ধর্মীয় উপাসনালয় এবং রাজনৈতিক সমাবেশগুলোতে হামলার ঝুঁকি বেশি রয়েছে। ধর্মীয় সংখ্যালঘু এবং ইসলামবিরোধী হিসেবে অভিযুক্ত ব্যক্তিরা লক্ষ্যবস্তু হতে পারে।

সেক্ষেত্রে বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলা এবং নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকা জরুরি বলে সতর্ক করেছে এফসিডিও। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিস্থিতি এখনও অস্থিতিশীল বলে উল্লেখ করা হয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য