clock ,

শেষ মুহূর্তে ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন নাগরিক ঐক্যের মান্না

শেষ মুহূর্তে ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন নাগরিক ঐক্যের মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার ( ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি।

নিজের পোস্টে মান্না লিখেছেন, “ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এখানে সাড়ে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছে। নির্বাচনের ব্যয় এতটাই বেশি যে তা আমার পক্ষে বহন করা সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা-১৮ এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মন খারাপ করতে পারেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।

মান্না বর্তমানে বগুড়া- (শিবগঞ্জ) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি উল্লেখ করেছেন, “একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া- থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে ঢাকা-১৮ এর ব্যাপক এলাকা উচ্চ খরচের কারণে আমি সেখান থেকে সরে দাঁড়ালাম।

ঢাকা-১৮ আসনের অন্তর্গত এলাকাগুলো হলো: খিলক্ষেত, কুড়িল, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান এবং তুরাগ। আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হক এবং জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম ভটে অংশ নিচ্ছেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য