clock ,

এশিয়ান ইনডোর: হিটে দ্বিতীয়, সেমিফাইনালে ইমরানুর

এশিয়ান ইনডোর: হিটে দ্বিতীয়, সেমিফাইনালে ইমরানুর

চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে নিজের হিটে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান প্রথম দিনে ইমরানুরের সময় .৭৩ সেকেন্ড, হিট জয় করেন জাপানের কিরিউ ইয়োশিহিদে (.৬৭ সেকেন্ড)

প্রতিটি হিটের সেরা চারজন সেমিফাইনাল নিশ্চিত হওয়ার নিয়ম অনুযায়ী, আজ বিকেলে ইমরানুর ফাইনালে ওঠার জন্য আবার ট্র্যাকে নামবেন সেমিফাইনালের টিকিট পেয়েছেন ইমরানুরের সঙ্গে কিরিউ ইয়োশিহিদে, হংকংয়ের কোওক চুন টিং এবং সৌদি আরবের আবদুল্লাহ মোহাম্মদ দাউদ

ইমরানুরের জন্য এটি নতুন নয়। ২০২৩ সালে কাজাখস্তানে এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন, যা বাংলাদেশের কোনো অ্যাথলেটের সর্বোচ্চ পদক। ২০২৪ সালে তেহরানে চতুর্থ হন। চোট কাটিয়ে গত আগস্টে জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানবের মুকুট পুনরুদ্ধার করেছেন তিনি।

এশিয়ান ইনডোরে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত তিনজন পদক জয়ী হয়েছেন। ইমরানুরের পাশাপাশি আছে জহির রায়হান (৪০০ মিটার স্প্রিন্টে রুপা, ৪৮.১০ সেকেন্ড) এবং মাহফুজুর রহমান (হাই জাম্পে ব্রোঞ্জ, .১৫ মিটার)

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য