clock ,

টিকিট যুদ্ধ থেকে হোটেল আতঙ্ক; ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ  ২০২৬

টিকিট যুদ্ধ থেকে হোটেল আতঙ্ক; ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ২০২৬

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের টিকিট হোটেল ভাড়া ইতিমধ্যেই আকাশছোঁয়া। গত বছরের ডিসেম্বর ড্র হওয়ার পর থেকেই দাম হু হু করে বেড়েছে। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের আসর হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ

টিকিট পাওয়ার জন্য লটারিতে প্রায় ৫০ কোটি আবেদন জমা পড়েছে, এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইতিমধ্যেই সতর্ক করেছেন, অনেক সমর্থক টিকিটরিসেলকরবেন। ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

খেলাগুলো দেখার পাশাপাশি হোটেল সমস্যা আরও বড়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের কাছে হোটেলের রাতের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ,৫১০ ডলার, যা স্বাভাবিকের থেকে প্রায় ,৮৪৮ শতাংশ বেশি। লস অ্যাঞ্জেলেসে স্বল্পমেয়াদি ভাড়ার চাহিদা বেড়েছে ১২১ শতাংশ। ড্রর পর এয়ারবিএনবিতে আবাসনের জন্য অনুসন্ধান ১৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পার্কিং খরচও কম নয়। লস অ্যাঞ্জেলেসে ফিফার অফিশিয়াল পার্কিং স্পটের দাম ধরা হয়েছে ২৫০ থেকে ৩০০ ডলার, যা অনেক ক্ষেত্রে টিকিটের চেয়ে বেশি। সঙ্গে হেঁটে স্টেডিয়ামে পৌঁছাতে প্রায় এক মাইল পথ পার করতে হবে।

বিশ্বকাপেরওয়ার্ল্ড কাপ ইফেক্টইতিমধ্যেই দেখা যাচ্ছে। অনেক হোটেল বাড়ির মালিক বুকিং বাতিল করে দিচ্ছেন এবং দাম রাতারাতি বাড়াচ্ছেন। এয়ারবিএনবি অবশ্য মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

বিশ্বকাপের জন্য সমর্থকদের জন্য এটি এক অত্যন্ত ব্যয়বহুল চ্যালেঞ্জিং অভিজ্ঞতা হতে যাচ্ছে, যেখানে টিকিট, হোটেল পার্কিং সবই বড় অর্থের বিষয়।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য