clock ,

নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর ১৭, ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না: প্রেস সচিব

নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর ১৭, ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনের পর দায়িত্ব যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা হবে। তিনি মনে করছেন, এটি ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়, সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি, একই দিনে গণভোটে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হবে।

প্রেস সচিব বলেন, “যদি নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন এবং সংখ্যাগরিষ্ঠ দলের লিডারকে প্রধানমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাকা হয়, তাহলে তিন দিনের মধ্যে এটি সম্পন্ন হতে পারে। সম্ভবত ১৫-১৬ ফেব্রুয়ারিতে, এবং আমরা মনে করি ১৭-১৮ ফেব্রুয়ারির পরে হস্তান্তর হবে না।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারও উল্লেখ করেন, নির্বাচনের পর দায়িত্ব যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে।

এর আগে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কোন কর্তৃপক্ষ পড়াতে পারে তা নীতিগত সিদ্ধান্তের বিষয়। রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি বা প্রধান বিচারপতি শপথ গ্রহণ করাতে পারেন, অন্যথায় প্রধান নির্বাচন কমিশনার দায়িত্বে থাকবেন।

তিনি জানান, শপথ গ্রহণে সাধারণত তিন দিন সময় লাগতে পারে, তবে নির্বাচন শেষে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হবে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য