clock ,

পাকিস্তানের ইসলামাবাদে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩১, আহত ১৬৯

পাকিস্তানের ইসলামাবাদে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩১, আহত ১৬৯

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজ চলাকালে শহরের তারলাই এলাকায় ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী হামলা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। পুলিশ উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানানো হয়েছে।

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, বিস্ফোরণের ধরন এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাপ্ত আলামত বিশ্লেষণে আত্মঘাতী হামলার সম্ভাবনা দেখা যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে মসজিদ আশপাশের এলাকায় চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এদিকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজিওয়েভ দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন। তাঁর সফরের মধ্যেই রাজধানীতে বিস্ফোরণের ঘটনা ঘটল।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য