clock ,

ভিসা সংকট সমাধানে আমিরাতের সহযোগিতা চাইলেন আসিফ নজরুল

ভিসা সংকট সমাধানে আমিরাতের সহযোগিতা চাইলেন আসিফ নজরুল

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতআবুধাবি ডায়ালগ ২০২৬’- অংশ নিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য সব ধরনের ভিসা জটিলতা নিরসনে দেশটির সরকারের সহযোগিতা চেয়েছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা . আসিফ নজরুল।

রবিবার ( ফেব্রুয়ারি) সংলাপের দ্বিতীয় দিনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য দেওয়ার পাশাপাশি তিনি আমিরাতের মানবসম্পদ এমিরাতাইজেশন মন্ত্রী . আব্দুর রহমান আব্দুল মান্নান আল আওয়ারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে বাংলাদেশ থেকে শ্রমিক প্রবাহ হ্রাস এবং প্রবাসীদের ভিসাজনিত সমস্যার বিষয়টি তুলে ধরেন তিনি।

. আসিফ নজরুল বলেন, আমিরাতের বর্তমান নীতিমালার কারণে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার সংকুচিত হয়েছে এবং সেখানে অবস্থানরত অনেক প্রবাসী ফ্যামিলি ভিসা, নাবিক ভিসা ট্রান্সফার ভিসা নিয়ে ভোগান্তির মুখে পড়ছেন। এসব সমস্যা দ্রুত সমাধানে আমিরাত সরকারের বিশেষ উদ্যোগ কামনা করেন তিনি।

বৈঠকে দণ্ডপ্রাপ্ত ২১২ জন বাংলাদেশি প্রবাসীকে সাধারণ ক্ষমা প্রদর্শনের জন্য আমিরাত সরকারকে ধন্যবাদ জানান উপদেষ্টা।

সংলাপের উদ্বোধনী অধিবেশনে বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ এবং বাংলাদেশি কর্মীরা গন্তব্য দেশগুলোর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে কিছু ক্ষেত্রে শোষণ অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, যা প্রেরণকারী গ্রহণকারী দেশের যৌথ দায়িত্বের মাধ্যমে সমাধান করা জরুরি।

তিনি জানান, সরকার শতভাগ ডিজিটাল ওভারসিজ এমপ্লয়মেন্ট পোর্টাল চালু, প্রি-ডিপার্চার সহায়তা জোরদার, আন্তর্জাতিক মানের দক্ষতা প্রশিক্ষণ এবং প্রতারণামূলক নিয়োগের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগসহ একাধিক উদ্যোগ গ্রহণ করেছে।

সফরের অংশ হিসেবে এর আগে ৩১ জানুয়ারি . আসিফ নজরুল পাকিস্তানের ফেডারেল মন্ত্রী চৌধুরী সালিক হোসাইন এবং ফিলিপাইনের মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সচিব হ্যান্স লিও ক্যাকডাকের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব আলোচনায় শ্রম অভিবাসন ব্যবস্থাপনা, নৈতিক নিয়োগ অভিবাসী কল্যাণে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

শনিবার (৩১ জানুয়ারি) শুরু হওয়া আবুধাবি ডায়ালগের অষ্টম মন্ত্রী পর্যায়ের সভায় ১৭টি সদস্য দেশের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা এবং প্রথমবারের মতো ওআইসি লেবার সেন্টারের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশ এই প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য